MALIKHALI SECONDARY GIRLS SCHOOL

Post-Sachia, Upazilla- Nazirpur, Dis-Pirojpur

School Code: 2766    School EIIN: 102838

About Us

MALIKHALI SECONDARY GIRLS SCHOOL

বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যান কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই মন্ত্রে দিক্ষিত হয়ে এতদ অঞ্চলের নারী শিক্ষার জন্য নরেন্দ্র নাথ হালদার, নিরোদ বিহারী নাগ সহ শিক্ষানুরাগী ব্যক্তিদের তথ্যাবধানে প্রতিষ্ঠিত হয় মালিখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি অত্যন্ত সুনাম ও সফলতার সাথে নিরলসভাবে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাদান করে আসছে। এ বিদ্যালয় অনেক মেধাবী শিক্ষার্থীর জন্ম দিয়েছে যাহারা পরবর্তিতে আরোও উচ্চ শিক্ষা গ্রহন করে বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক,মাদ্রাসা, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং আছেন, যাহারা দেশ ও একটি সুন্দর জাতি গঠনে গুরুত্ব পূর্ন ভূমিকা পালন করছেন। আর এই মহতী কাজে আমাদের রয়েছে অগণিত সুহৃদ ও অভিভাবকের মত একদল পরিশ্রমী, নিষ্ঠাবান, অভিজ্ঞ প্রশিক্ষনপ্রাপ্ত আত্মনিবেদিত শিক্ষক/শিক্ষিকা, সু-শিক্ষার উপযোগি খোলামেলা সুন্দর ও নিরাপদ পরিবেশ। দক্ষ প্রশাসন ও শিক্ষা বান্ধব ব্যবস্থাপনা পরিষদ। তা ছাড়া বছরের বিভিন্ন সময় অভিভাবক-শিক্ষক মত বিনিময় সভা,বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বনভোজন, বর্ষবরণ অনুষ্ঠান করা হয়। শিক্ষক-অভিভাবক মত বিনিময় সভায় যে কোন অভিযোগ ও পরামর্শ নিয়ে খোলামেলা আলাপ-আলোচনার মাধ্যমে শিক্ষার্থীর উৎকর্ষ সাধনে উদ্যোগ গ্রহণ করা হয়। এ শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি স্বয়ং সম্পূর্ণ শিক্ষা

প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সরকার, ব্যবস্থাপনা পরিষদ ও এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিগণ নানাভাবে সহযোগিতা করে আসছে। কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে বিদ্যালয়টি সব সময় আন্তরিক ও সচেষ্ট। অবস্থান : পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ২নং মালিখালী ইউনিয়নের মালিখালী গ্রামে তালতলা নদীর উত্তর পার্শ্বে বিদ্যালয়টি অবস্থিত। প্রশাসনিক কাঠামো : মালিখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি একটি এম,পি,ও ভুক্ত সরকারী মঞ্জুরী প্রাপ্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নিয়ন্ত্রিত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা ও পরিদর্শন অধিদপ্তরের তত্ত্বাবধানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল অনুমোদিত ম্যানেজিং কমিটি কর্তৃক পরিচালিত । শিক্ষা কার্যক্রম। সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার । প্রাত্যহিক সমাবেশ সকাল ১০ ঘটিকা। শ্রেনি কার্যক্রম ১০.১৫- ৪.০০ ঘটিকা।